ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নাব্যতা সংকটে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ

প্রতিবেদক
Ibrahim Khalil
২ নভেম্বর ২০২৪, ৩:২৪ বিকাল

Link Copied!

নাব্যতা সংকটেরর কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে শুক্রবার (১ নভেম্বর) রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে নদীর উভয় পাড়ে আটকে পড়েছেন তিন শতাধিক পণ্যবোঝাই ট্রাক। সংকট নিরসনে বিআইডব্লিউটিএ কতৃর্পক্ষ ড্রেজিংয়ের কাজ শুরু করেছে।

‘বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী জানান, বিগত কয়েকদিন ধরে নাব্যতা সংকটের কারণে আরিচা-কাজিরহাট নৌরুটের আরিচা ঘাটের অদূরে ডুবোচরে ফেরি আটকে যাচ্ছিল। এরপরও ফেরি কর্তৃপক্ষ হাফলোড নিয়ে অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেরি সার্ভিস চালু রাখে। কিন্তু নদীতে পানি হ্রাস অব্যাহত থাকায় চ্যানেলটি আরও সুরু হয়ে যাওয়ায় একেবারেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে ফেরি চলাচল।

তিনি বলেন, দফায় দফায় ফেরি চলাচল বন্ধ থাকার পর অবশেষে শুক্রবার রাত ১০টা থেকে ফেরি চলাচল একেবারেই বন্ধ করা হয়। এতে মানিকগঞ্জের আরিচা ঘাটে শতাধিক ও পাবনার কাজিরহাটে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে পড়েছে।

নাব্যতা সংকট কাটলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে বলে জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো