ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নভেম্বরে সারা দেশে ৫২৬টি সড়ক দুর্ঘটনায় ৫০৭ জন নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ ডিসেম্বর ২০২৫, ১:৪৯ বিকাল

Link Copied!

নভেম্বর মাসে দেশে সড়ক দুর্ঘটনায় ৫০৭ জন নিহত ও ৮৯৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সোমবার (১৫ ডিসেম্বর) সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নভেম্বর মাসে রেলপথে ৪৪টি দুর্ঘটনায় ৪০ জন নিহত এবং একজন আহত হয়েছেন। নৌপথে সাতটি দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৪ জন নিখোঁজ রয়েছেন। সবমিলিয়ে সড়ক, রেল ও নৌপথে মোট ৫৭৭টি দুর্ঘটনায় ৫৫৩ জন নিহত এবং ৯০০ জন আহত হয়েছে।

এদিকে, মোটরসাইকেল দুর্ঘটনা সবচেয়ে বেশি: ১৯৫টি ঘটনায় ২০১ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছেন। এটি মোট দুর্ঘটনার ৩৮.৬৯ শতাংশ, নিহতের ৪১.১০ শতাংশ এবং আহতের ২০.৮২ শতাংশ।

ভূগোল অনুযায়ী, নভেম্বর মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে-১৫৫টি দুর্ঘটনায় ১৩২ জন নিহত ও ২৫৭ জন আহত। সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে সিলেট বিভাগে, ১৯টি দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৮৯ জন আহত হয়েছেন।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের গণমাধ্যম পর্যবেক্ষণের মাধ্যমে এই তথ্য পাওয়া গেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা