
ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী চালনাই এলাকায় পিকআপ ভ্যান ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৩টার দিকে নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের চালনাই চকের বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের চরচরিয়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বিকেল ৩টার দিকে নাজমুল মোটরসাইকেল বেপরোয়া গতিতে চালিয়ে বেনুখালি থেকে জয়পাড়ার দিকে আসছিলো। এ সময় বিপরীদ থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রাস্তার পাশে পড়ে যায় ওই যুবক। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় নাজমুলকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানায়।
দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইয়াহিয়া মাহমুদ জানান, মাথায় প্রচন্ড আঘাতের পর রক্তক্ষরন হয়ে তার মৃত্যু হয়।
এ বিষয়ে দোহার থানার উপ পরিদর্শক মো. সাদেক বলেন, ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে খবর নিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।