ঢাকাবৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নড়াইলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৬, ৫:০০ বিকাল

Link Copied!

নড়াইল সদর উপজেলায় যশোর-নড়াইল মহাসড়কে ট্রাকের ধাক্কায় তপন রায় (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের চাঁচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তপন রায় যশোরের বাঘারপাড়া উপজেলার কিসমতমাহমুদপুর গ্রামের অজিত রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন তপন। পরে চাঁচড়া এলাকায় ধান নিতে যান তিনি। সেখান থেকে গ্রামের ঢালু রাস্তা দিয়ে ভ্যান নিয়ে যশোর-নড়াইল মহাসড়কে ওঠার সময় যশোর থেকে নড়াইলগামী দ্রুতগতির একটি ট্রাক (যশোর-ট-১১৫৬০১) ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তুলারামপুর হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

Facebook Comments Box

আরও পড়ুন

বাল্যবিবাহ প্রতিরোধে শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিতের দাবি

রেকর্ড জোয়ার ও বিশাল ঢেউয়ে বন্যার ঝুঁকিতে ক্যালিফোর্নিয়া

জলবায়ু পরিবর্তনের ভয়াবহ সংকেত, ২ ডিগ্রি ছাড়াল বৈশ্বিক তাপমাত্রা

বন্যার পর বিমা দাবি করতে গিয়ে যে ভুল করেন বাড়ির মালিকেরা

মাদারীপুরে অস্বাস্থ্যকর খাবার তৈরি, হোটেলকে লাখ টাকা জরিমানা

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা

তেঁতুলিয়ায় জেঁকে বসছে শীত, তাপমাত্রা ১৪ ডিগ্রি

এক দিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯ ধাপ এগোল বাংলাদেশ

Youth Call for Swift Formulation of Rules under Tobacco Control Law

তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের দাবি তরুণদের

শীতের দেশেও তুষারের দেখা নেই, পেছনে কি এল নিনো?