ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নকলায় ট্রলিচাপায় নারী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:১১ সকাল

Link Copied!

শেরপুরের নকলায় ট্রলিচাপায় নিরালা (৩৫) নামের এক শারীরিক প্রতিবন্ধী নারী পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টায় উপজেলার পোস্ট অফিস সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিরালা জামালপুর সদর উপজেলার বড় ডৌহাতলা গ্রামের বাদশার মেয়ে। তিনি নকলা উপজেলার নারায়খোলা ইউনিয়নে নানা বাড়িতে থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টায় নকলা উপজেলার পোস্ট অফিস সংলগ্ন মহাসড়কে ট্রলির চাপায় গুরুতর আহত হন নিরালা। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক ডা. নাইমা ইসলাম পিংকি তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পর বিকেল ৫টায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, নিরালার মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র