ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নওগাঁয় মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে দুজন নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৫ সকাল

Link Copied!

নওগাঁয় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে রাণীনগর উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার পারইল ইউনিয়নের বড়গাছা সরদারপাড়া গ্রামের জাহিদ ও লোহাচুড়িয়া গ্রামের এমদাদুল শেখ। তারা ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। আহত যাত্রী নাঈম বড়িয়া গ্রামের বাসিন্দা।

নিহতের পরিবার জানায়, জাহিদ ও এমদাদুল শনিবার বিকালে মোটরসাইকেলযোগে রাণীনগর যান। কাজ শেষে বাড়ি ফেরার পথে রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া এলাকায় পৌঁছালে অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান জাহিদ।

স্থানীয়রা এমদাদুলকে গুরুতর আহত অবস্থায় প্রথমে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মারা যায় এমদাদুল। নাঈম রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি। আইনি প্রক্রিয়া শেষে নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো