ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ধামরাইয়ে পিকআপ পুকুরে, চালকসহ দুইজন নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯ বিকাল

Link Copied!

ঢাকার ধামরাইয়ে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে যাওয়ায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আরও দুইজন আহত হয়েছেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানিয়েছেন, রোববার দিবাগত রাত দেড়টার দিকে ধামরাইয়ের পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ধামরাইয়ের দেপাশাই কারাবিল গ্রামের মৃত কছিমুদ্দিনের ছেলে মনির হোসেন (৩৫) ও চাপিল গ্রামের সৈকত হোসেনের ছেলে মনির হোসেন (২৫)। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সাভারের জামগড়া এলাকা থেকে মুরগির খাদ্যভর্তি পিকআপটি ধানতারা বাজারে ডেলিভারি দিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

অহত দুজনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাতেই নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, আহতদের চিকিৎসা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র