ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

দুই মাসের মধ্যে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ভিসা চালু করবে ওমান

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ জানুয়ারী ২০২৬, ৪:৫১ বিকাল

Link Copied!

ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ থাকা ওয়ার্ক ভিসা আগামী দুই মাসের মধ্যে পুনরায় চালু করার আশ্বাস দিয়েছে সে দেশের সরকার। সৌদি আরবে অনুষ্ঠিত ‘গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স’-এর সাইডলাইনে অনুষ্ঠিত এক বৈঠকে ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলকে এ আশ্বাস দেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান খান এ তথ্য জানান।

দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ওমানের শ্রমমন্ত্রী বলেন, অনিয়মিত ও নথিপত্রহীন প্রবাসী কর্মীদের বৈধকরণ প্রক্রিয়াকে অগ্রাধিকার দিতে ২০২৩ সাল থেকে সাময়িকভাবে অদক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য নতুন ভিসা স্থগিত রাখা হয়েছিল। পরিস্থিতি পর্যালোচনা শেষে আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের জন্য পুনরায় ওয়ার্ক ভিসা চালু করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে ড. আসিফ নজরুল ওমানের শ্রমবাজারে বাংলাদেশি প্রকৌশলী, চিকিৎসক ও নার্সসহ উচ্চ দক্ষতাসম্পন্ন পেশাজীবীদের নিয়োগ বাড়াতে ওমানি মন্ত্রীর সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে সাধারণ কর্মীদের ওপর আরোপিত ভিসা স্থগিতাদেশ দ্রুত প্রত্যাহারেরও অনুরোধ জানান তিনি।

এ সময় ড. আসিফ নজরুল অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে-অভিবাসন প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, বিদেশে পাঠানোর আগে কর্মীদের দক্ষতা যাচাই, প্রাক-বহির্গমন প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের ভাষা, সংস্কৃতি ও আইন সম্পর্কে ধারণা প্রদান এবং আইনি সংস্কারের মাধ্যমে অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ।

দ্বিপাক্ষিক শ্রম সহযোগিতা আরও জোরদার করতে চলতি বছরের প্রথমার্ধে মাস্কাটে যৌথ কারিগরি কমিটির (জেটিসি) বৈঠক আয়োজনের প্রস্তাব দেন উপদেষ্টা। পাশাপাশি শ্রম সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে চূড়ান্ত হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) দ্রুত স্বাক্ষরের আহ্বান জানান তিনি।

এছাড়া অনিয়মিত বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়াই বৈধকরণের সুযোগ দেওয়ায় ওমান সরকার ও দেশটির শ্রমমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করেন ড. আসিফ নজরুল।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত