ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

দিনাজপু‌রে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ মে ২০২৫, ১০:৪৯ সকাল

Link Copied!

দিনাজপুরের কাহারোল উপজেলায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। রোববার (১১ মে) রাত সাড়ে ৮টার সময় কাহারোল উপজেলার ডাবর ইউনিয়নের বুড়িরহাট এলাকায় ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন – ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কিসমত সৈয়দপুর গ্রামের এনতাজ আলীর ছেলে আরিফুল ইসলাম (২৬) এবং একই উপজেলার হরিতা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৩৫)।

স্থানীয়রা জানান, তিনজন মোটরসাইকেলে কাহারোল উপজেলার ডাবর ইউনিয়নের বুড়িরহাট এলাকায় ইটভাটার সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় তারা দুর্ঘটনার শিকার হন। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা কেউ জানাতে পারেনি। আহত ব্যক্তিকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনাস্থলে দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, দুর্ঘটনায় নিহত দুই ব‌্যক্তির মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ব্যক্তির নাম ফিরোজুল ইসলাম। তাকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো