ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ নভেম্বর ২০২৪, ২:৫৬ বিকাল

Link Copied!

দিনাজপুরের বিরামপুর মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ট্রাককে ধরতে গিয়ে চাপায় পিষ্ট হয়ে ছবেদ আলী (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে টাটকপুর পুলিশ বক্স (ঢেপি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিরামপুর থানার ওসি মমতাজুল হক নিহতের বিষয়টি নিশ্চিত করছেন।

নিহত ছবেদ আলী পৌর শহরের টাটকপুর মহল্লার মৃত সমশের আলীর ছেলে। তিনি বিরামপুর স্থানীয় একটি খাবার হোটেলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানার এসআই রবিউল ইসলাম জানান, মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে বিরামপুর পৌরশহরের কলাবাগান এলাকায় মোটরসাইকেল নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন এক ব্যক্তি। পাশ থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ওই ট্রাকটিকে ধরতে এক হোটেল শ্রমিক ট্রাকের কেবিনে ওঠেন।

কিছু দূর গিয়ে ট্রাকের চালক তাকে ট্রাক থেকে নামিয়ে চাপা দিয়ে পিষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত ট্রাকটিকে আটকের চেষ্টা অব্যাহত আছে। পরিবারের লোকজন অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো