ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

দিনাজপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে চারজন নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ নভেম্বর ২০২৫, ১২:৩২ বিকাল

Link Copied!

দিনাজপুরের সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আজ শনিবার বিকাল সাড়ে ৩ টায় চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের দশমাইল এলাকায়, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে।

নিহতরা হলেন-দিনাজপুর সদর উপজেলার খানপুর গ্রামের ইয়াকুব আলীর স্ত্রী মর্জিনা বেগম (৫৩), আব্দুস সালামের স্ত্রী সারজিনা বেগম (৪৫), তাদের কন্যা সাদিয়া বেগম (১৫) এবং কইতর গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী শিমু আক্তার (৩৮)। এছাড়া আরও পাঁচজন আহত হয়েছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, কইতুর গ্রামের মকবুল হোসেন তার পরিবারের ৮ সদস্যকে নিয়ে কাহারোলের ঐতিহাসিক কান্তজিউ মন্দিরের রাসমেলা দেখতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা নাসির পরিবহনের একটি দ্রুতগামী বাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

দিনাজপুর ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক সেলিম রেজা। সুরতাহাল প্রতিবেদন প্রস্তুত শেষে নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র

Banglalink Stands with Communities During the Monsoon

জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি ভর্তুকি পুনর্বিন্যাসের আহ্বান

১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ

তামাকের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী থাকলেও আইন মানছে না অধিকাংশ প্রতিষ্ঠান

Field Technicians and Office Staff of BATB Warn of Escalation Over Permanent Job Demand