ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

দিনাজপুরে ট্রাক চাপায় দুই বন্ধুর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ নভেম্বর ২০২৪, ১১:৩১ সকাল

Link Copied!

দিনাজপুরের বিরামপুরে ট্রাকের চাপায় রিফাত হোসেন (১৭) ও খোকা বাবু (১৭) নামের দুই বন্ধুর মৃত্যু হয়েছে। গতকাল (৪ নভেম্বর) সোমবার বিকেলে দিনাজপুরের বিরামপুর পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের জোয়ালকামড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রিফাত হোসেন বিরামপুর পৌর শহরের সারাংগপুর মহল্লার জিয়ারুল ইসলামের ছেলে। তার বন্ধু খোকা বাবু ওই এলাকার মৃত রফিকের ছেলে। রিফাত মুদি দোকানি ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, রিফাত সোমবার দুপুরে খাবার খেয়ে বন্ধুকে মোটরসাইকেলে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলার উদ্দেশে বিরামপুর শহরের দিকে রওনা হয়। কিছুক্ষণ পর দোকান না খুলে বন্ধুকে সঙ্গে নিয়ে বিজুল এলাকায় যায়। সেখান থেকে শহরে ফেরার পথে পৌর শহরের জোয়ালকামড়া এলাকায় একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রিফাতের মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় খোকা বাবুকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে বিকাল সোয়া ৫টায় দিকে মোহনপুর এলাকার খোকা বাবুর মৃত্যু হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক জানান, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে নিহত রিফাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো