ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পাঁচ গাড়ির সংঘর্ষে আহত ১০

প্রতিবেদক
Ibrahim Khalil
১ নভেম্বর ২০২৫, ১১:২৩ সকাল

Link Copied!

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পাঁচটি যানবাহনের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়া এলাকায় ধলেশ্বরী টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিস জানায়, এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে সোহাগ পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস সামনে থাকা একটি মাইক্রোবাসকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দেয়। এরপর বাসটির পেছনে থাকা আরও দুটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার একে একে সামনের গাড়িগুলোর সঙ্গে ধাক্কা খায়। এতে যানবাহনগুলো দুমড়েমুচড়ে যায় এবং অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, “আমরা দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করেছি। আহতদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র