ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ অগাস্ট ২০২৫, ১:২৬ বিকাল

Link Copied!

রাজধানীর কাওলায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশে বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত নারীর বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে বোরখা ছিল।

বুধবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কীভাবে ঘটল দুর্ঘটনা?
পথচারী মো. সুমন কাজী জানান, ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে ওই নারী আরোহী ছিলেন। কাওলা এলাকা দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশ দিয়ে ঢাকার দিকে আসছিলেন তারা। হঠাৎ একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে চালক ও আরোহী উভয়েই রাস্তায় ছিটকে পড়েন।

তিনি বলেন, “আমি একই পথে যাচ্ছিলাম। হঠাৎ দেখলাম দুজন রাস্তায় পড়ে আছেন। চালকের কাছ থেকে জানতে পারি, একটি বাস ধাক্কা দিয়ে চলে গেছে। এরপর রক্তাক্ত অবস্থায় আমি নারীটিকে হাসপাতালে নিয়ে আসি।”

তবে দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক কোথায় গেছেন, সে বিষয়ে কিছু জানাতে পারেননি সুমন।

মরদেহ মর্গে, পরিচয় শনাক্তে চেষ্টা চলছে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, “চিকিৎসকেরা ওই নারীকে মৃত ঘোষণা করেছেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখনও তার পরিচয় জানা যায়নি। শনাক্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো