ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঢাকায় ফের চালু হচ্ছে নগর পরিবহন, থাকবে র‌্যাপিড পাসও

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ নভেম্বর ২০২৪, ১১:৫২ সকাল

Link Copied!

ঢাকায় আবারও চালু হতে যাচ্ছে নগর পরিবহন। আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চ নাগাদ পরিকল্পিত রুটে বাস চলাচল শুরু হতে পারে। এসব পরিবহনে চড়তে ব্যবহার করা যাবে র‍্যাপিড পাসও। রোববার (১০ নভেম্বর) ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) প্রকল্প পরিচালক ধ্রুব আলম সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা ধাপে ধাপে কাজ করছি। তবে এখন আমরা ৪২টি রুটেই আবেদনের জন্য উন্মুক্ত করে দিয়েছি। বাস মালিকরাও এ বিষয়ে সাড়া দিয়েছেন। ৪০টিরও বেশি কোম্পানি থেকে প্রায় সহস্রাধিক বাসের আবেদন আমরা পেয়েছি।’

সদিচ্ছার অভাবেই আগরে প্রকল্প সফল হয়নি উল্লেখ করে ধ্রুব আলম বলেন, ‘সরকার পরিবর্তন হওয়ায় আবার নড়েচড়ে বসেছে ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। বাস্তবসম্মত করা হচ্ছে বাস রুট রেশনালাইজেশন প্রকল্পকে।’ এক রুটে একটি মাত্র কোম্পানির বাস চলবে জানিয়ে তিনি আরও বলেন, ‘যেখানে সেখানে কেউ ওঠা-নামা করতে পারবে না। আমরা চেষ্টা করছি সবগুলো বাসে জিপিএস ট্র্যাকিং থাকবে। বাসের অসুস্থ প্রতিযোগিতা হবে না।’

‘আগামী ফেব্রুয়ারি-মার্চ নাগাদ আমাদের পরিকল্পিত রুটে বাস চালাতে সক্ষম হবো। এছাড়া নগর পরিবহনে নির্বিঘ্নে যাতায়াতের জন্য র‌্যাপিড পাসের ব্যবস্থা করা হবে। আগামী বছরের জুন থেকে র‌্যাপিড পাস দিয়েও ব্যবহার করা যাবে এসব বাস। পর্যায়ক্রমে বসানো হবে ক্যামেরা’, বললেন প্রকল্প পরিচালক।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো