ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

ঢাকায় পূর্ণাঙ্গ পুনর্বাসনের দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রবাসীরা

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ ফেব্রুয়ারী ২০২৫, ১:০৬ বিকাল

Link Copied!

জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের অর্থনৈতিক সহায়তা ও পূর্ণাঙ্গ পুনর্বাসনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সড়ক অবরোধ করেন তারা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এসময় তারা দাবি করেন, ছাত্র আন্দোলন চলাকালে সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে প্রবাসীরাও রাস্তায় নেমেছিলেন, এতে অনেকে আহত ও গ্রেফতারের শিকার হোন।

একইসঙ্গে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও প্রবাসীদের ন্যায্য অধিকার রক্ষায় সরকারের কোনো ভ্রূক্ষেপ নেই- এ অবস্থায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের অর্থনৈতিক সহায়তা ও পূর্ণাঙ্গ পুনর্বাসনের দাবি জানান তারা।

এ আন্দোলনে প্রতিনিধিদলে রয়েছেন, আরব আমিরাত ফেরত প্রবাসী খালিদ সাইফুল্লাহ, মির রাজিব, মিজানুর রহমান, ইয়াসিন অপূর্ব, নাঈম ও মাঈন উদ্দীন।

এসময় আন্দোলনের নেতৃত্বে থাকা মাঈন উদ্দীন বলেন, আন্দোলন করে দুবাই থেকে ফেরত আসার পর বারবার চেষ্টা করেও প্রধান উপদেষ্টার দেখা পাইনি। তিনি আমাদের বারবার দেখার করার আশ্বাস দিয়েছেন। আমাদের অনেকে এখনও দুবাইতে জেলে আছেন। নতুন করে অনেকে গ্রেফতারও হচ্ছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি

Revolutionary Technology ‘TESOS’ in Biological Tissue Observation

জৈবিক টিস্যু পর্যবেক্ষণে বৈপ্লবিক প্রযুক্তি ‘টিইএসওএস’

পাখিরা কীভাবে পথ চেনে? সমাধান দিল নতুন গবেষণা

দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, কয়েক জেলায় তাপপ্রবাহ অব্যাহত

Phoenix Summit 2026 Concludes with Strong Focus on Cybersecurity and Digital Resilience

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

গ্যাস বেলুনে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস