ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

ড. ইউনূস আমিরাতে আটক প্রবাসীদের মুক্তির বিষয়ে আলোচনা করবেন

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ অগাস্ট ২০২৪, ১২:২০ বিকাল

Link Copied!

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশে সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আটক ও দন্ডিত প্রবাসী বাংলাদেশীদের মুক্তির বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার প্রথম প্রেস ব্রিফিংকালে বলেন, ‘আমরা আশা করি, প্রধান উপদেষ্টা আগামী দুই-এক দিনের মধ্যে ব্যক্তিগতভাবে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ কর্তৃপক্ষের সাথে কথা বলবেন যাতে কোনো দন্ড ছাড়াই এসব প্রবাসীর মুক্তি নিশ্চিত করা যায়।’

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এ আলোচনার পর আটক প্রবাসীদের আরো সহায়তা প্রদান অব্যাহত রাখবে।

বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে বেশ কয়েকটি দেশে বিক্ষোভ হয়েছে। সংযুক্ত আরব আমিরাত এমন বেশ কয়েকজন কর্মীকে আটক করেছে, এমনকি কারাদন্ড দিয়েছে।

তৌহিদ হোসেন বলেন, ‘আমরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং এসব ব্যক্তি যাতে অযথা ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিতে সর্বাত্মক চেষ্টা করছি।’

উপদেষ্টা প্রবাসীদের মুক্তি নিশ্চিতে সম্ভাব্য সবকিছু করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

সমুদ্রের কার্বন প্রযুক্তি ব্যবহারে নতুন সতর্কতা, হতে পারে হিতে বিপরীত

বর্জ্যের পাশাপাশি শীতলক্ষ্যায় বাড়ছে সাকার ফিশের আগ্রাসন

মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা

আজ দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা

বাংলাদেশ সীমান্তঘেঁষা ভারতের তিন এলাকায় ভোরে পরপর তিনটি মৃদু ভূমিকম্প

ইউরোপে তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে প্রায় ১ হাজার মৃত্যু

ভিটামিন ‘এ’ ঘাটতি কমাতে ছোট প্যাকেটের ভোজ্যতেল বাজারজাতের আহ্বান

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৪৩০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনেও শতভাগ সফলতার আশা: ডিএনসিসি প্রশাসক