ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঠাকুরগাঁওয়ে বাস-অটোভ্যান সংঘর্ষে নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ জুলাই ২০২৫, ৭:২৪ বিকাল

Link Copied!

ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানা এলাকার পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কে বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাজ্জাদ হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ভূল্লীর মুন্সিরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের যাত্রী সাজ্জাদ হোসেন প্রাণ হারান।

নিহত সাজ্জাদ হোসেন পঞ্চগড় জেলার বোদা উপজেলার থানাপাড়া গ্রামের মো. আব্দুল গফুরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সরকার।

আহত অটোভ্যান চালক মো. আবু সাঈদকে (২৮) স্থানীয়রা উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

ওসি মো. সাইফুল ইসলাম সরকার জানান, দুর্ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোদা হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো