ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় বাবা-মেয়ে নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ জুন ২০২৫, ২:১৮ বিকাল

Link Copied!

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে ভিআইপি বাসের ধাক্কায় সিএনজিতে থাকা আশরাফুল ইসলাম (৫০) ও রাবিয়াতুল (১৫) নামে বাবা-মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার খোসবাজার খলিসাকুড়ি পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম সদর উপজেলার দেবিপুর ইউনিয়নের খলিসাকুড়ি গ্রামের আবু মোহাম্মদের সন্তান৷ রাবিয়াতুল খোঁশবাজার মাদ্রাসায় নবম শ্রেণির শিক্ষার্থী।

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাবার সিএনজিতে মাদ্রাসায় অর্ধবার্ষিকী পরীক্ষা দিতে যাচ্ছিলেন মেয়ে৷ পেছন থেকে একটি বাস এসে ধাক্কা দিলে ঘটনাস্থলে বাবা-মেয়ের মৃত্যু হয়৷ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সাইডে চলে যায়। এ ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। বাসটিকে আটক করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত আছে। বোদা হাইওয়ে পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো