ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪ বিকাল

Link Copied!

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে তারেক পারভেজ সুমন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি রেলস্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তারেক (৫০) ওই এলাকার প্রয়াত ডাক্তার দবিরুল ইসলামের ছোট ছেলে। তিনি ঠাকুরগাঁও রোড রেলস্টেশনে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে তার স্ত্রী ও সন্তানদের উঠিয়ে দিতে এসেছিলেন। স্ত্রী ও সন্তানদের ট্রেনে উঠিয়ে দেওয়ার পর ট্রেন ছেড়ে দিলে তড়িঘড়ি করে নামতে গিয়ে চলন্ত ট্রেনের নিচে পড়ে যান তারেক।

ঠাকুরগাঁও রোড রেলস্টেশন মাস্টার আখতারুল আলম বলেন, ‘পঞ্চগড় থেকে ছেড়ে আসা আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে রাত ১০টায় আসে এবং তিন মিনিট পর ছেড়ে যায়। ট্রেন ছেড়ে দেওয়ার পর সুমন নামতে গিয়ে নিচে পড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে দিনাজপুর থেকে রেল পুলিশ এসে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করেছে। লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো