ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ জুন ২০২৫, ২:১০ বিকাল

Link Copied!

ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মো. ফইজুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ( ১৭ জুন) বিকেলে বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও সড়কের ভেলাজান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই যুবক বালিয়াডাঙ্গী উপজেলার লালাপুর (ডাঙ্গীপাড়া) গ্রামের মো. সৈকত আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ারে আলম খান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ঠাকুরগাঁও থেকে মোটরসাইকেল নিয়ে ওই যুবক বালিয়াডাঙ্গীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে অপর দিক থেকে একটি দ্রুতগামী ট্রাকের মুখোমুখি ধাক্কায় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী। ওই অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সদর থানার ওসি মো. সরোয়ারে আলম খান জানান, মোটরসাইকেল ও ট্রাক দুর্ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফইজুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে তার পরিবার থানায় কোনো অভিযোগ করবেন না বলে জানিয়েছেন আমাদের। অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতাম।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো