ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রেনের পাওয়ার কারে যাত্রী না নিতে ফের নির্দেশনা

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ এপ্রিল ২০২৫, ১১:৩০ সকাল

Link Copied!

আন্তঃনগর, মেইল বা কমিউটার ট্রেনের পাওয়ার কারের বাইরে বা ভেতরে কোনো যাত্রী পাওয়া গেলে ওই পাওয়ার কার চালককে শাস্তির আওতায় আনতে চট্টগ্রাম ও ঢাকা বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলীকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গত (৬ এপ্রিল) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী মুহাম্মদ শফিকুর রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, পাওয়ার কারের যাত্রী পরিবহন প্রতিরোধ করতে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ময়মনসিংহ, দেওয়ানগঞ্জবাজার, ভৈরববাজার, আখাউড়া, লাকসাম, চাঁদপুর, চট্টগ্রাম এবং কক্সবাজার স্টেশনে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ারদের (এসএসএই) নজরদারি বাড়াতে হবে। এসব স্টেশনে আন্তঃনগর, মেইল, লোকাল এবং কমিউটার ট্রেনগুলো যখন যাত্রাবিরতি করবে তখন পাওয়ার কারের তাৎক্ষণিক ভিডিওচিত্র ধারণ করতে হবে। পাওয়ার কারে কোনো যাত্রী পাওয়া গেলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

এতে আরও বলা হয়, সম্প্রতি সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন যাত্রীবাহী ট্রেনের পাওয়ার কারে দায়িত্বরত পাওয়ারকার সংশ্লিষ্ট কর্মচারীরা প্রতিনিয়ত প্রারম্ভিক স্টেশন থেকে অথবা যাত্রাবিরতি স্টেশন হতে গন্তব্য স্টেশন পর্যন্ত পাওয়ার কারে যাত্রী পরিবহন করছেন। এ ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। পাওয়ার কারের মতো স্পর্শকাতর জায়গায় যাত্রী পরিবহন খুবই ঝুঁকিপূর্ণ। এতে করে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়ে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। পাওয়ার কারে যত্রতত্র যাত্রী পরিবহন প্রতিরোধের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর নির্দেশনা রয়েছে।

এর আগে গত ৩ এপ্রিল গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর এলাকায় ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনায় ট্রেনের পাওয়ার কারটি পুড়ে যায়। এ ঘটনার পর পাওয়ার কারে যাত্রী পরিবহনের অভিযোগ ওঠে রেলের কর্মচারীদের বিরুদ্ধে। এর কয়েকদিন পরই এমন নির্দেশনা এলো।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো