ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২ মে ২০২৫, ১১:০৩ সকাল

Link Copied!

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় আরও দু’জন গুরুতর আহত হন। বৃহস্পতিবার ( ১ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের ঢোলভাঙ্গা ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন – পলাশবাড়ী উপজেলার শ্যামপুর গ্রামের সাদা মিয়ার ছেলে রিফাত শ্রাবন (২১) ও বিষ্ণুপুর গ্রামের আরিফ মন্ডলের ছেলে কৌশিক (২২)। আহতরা হলেন – একই উপজেলার শ্যামপুর গ্রামের রাজু মিয়ার ছেলে রিফাত (২২), বিষ্ণুপুর গ্রামের এনামুলের ছেলে তৌহিত (২৩)।

স্থানীয়রা জানান, গাইবান্ধা থেকে আসা একটি মোটরসাইকেলে চড়ে চার বন্ধু পলাশ পৌর শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঢোলভাঙ্গা ব্রিজ নামক স্থানে পৌঁছালে গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে দু’জন ছিটকে পড়ে যায়। এ সময় ধাক্কা মারা ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা মারা যান। অন্য দু’জন গুরুতর আহত হয়েছেন।

এ বিষয়ে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে দু’জনের লাশ উদ্ধার করা হয়। বাকি দু’জনকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো