ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ এপ্রিল ২০২৫, ১২:০৪ বিকাল

Link Copied!

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ট্রাকের ধাক্কায় ভ্যানের চালক ও যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের জয়নগর বাজারে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন – উপজেলার দৌলতপুর ইউনিয়নের বারাইপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে ভ্যানচালক আইয়ুব আলী (৫৫) ও একই ইউনিয়নের গড়পিংলাই গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে একিন আলী (৫০)।

স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে জয়নগর বাজারের উদ্দেশে ভ্যানযোগে খড়ি নিয়ে যাচ্ছিলেন একিন আলী। জয়নগর বাজারের নূর আলমের কীটনাশকের দোকানের সামনে এলে ঢাকা থেকে দিনাজপুরগামী একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে ট্রাকের ভেতরে ঢুকে গেলে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী একিন আলীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আইয়ুব আলীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ঘটনারা সত্যতা নিশ্চিত করে ব‌লেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও এর ড্রাইভার-হেলপার পলাতক আছে। তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সড়ক পরিবহন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো