ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ ডিসেম্বর ২০২৪, ১২:২৩ বিকাল

Link Copied!

ঝালকাঠির নলছিটিতে ট্রাকের সঙ্গে ধাক্কায় মো. আবু হানিফ (৪৫) নামে মোটরসাইকেল আরোহী এক বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক সড়কের উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু হানিফ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল অ্যাডুকেশন বিভাগের শিক্ষক। তিনি দশমিনা উপজেলার মাছুয়াখালী গ্রামের মো. আমজাদ আলী মৃধার ছেলে।

পুলিশ জানায়, আবু হানিফ মোটরসাইকেলে বরিশাল যাওয়ার পথে শুক্রবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় পৌঁছালে রাস্তার পাশে থামানো গাছ ভর্তি একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, ট্রাকটি পুলিশ হেফাজতে আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো