ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জাবি শিক্ষার্থী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ অক্টোবর ২০২৫, ১২:৫৯ বিকাল

Link Copied!

মেহেরপুরে সড়কে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ফারহানা ওয়াহেদা নামের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর-ষোলমারী সড়কের ফতেপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারহানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শহরের পেয়াদাপাড়া এলাকার বাসিন্দা।

নিহতের স্বামী রাইহানুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে তিনি স্ত্রী ফারহানাকে নিয়ে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি রামদাসপুর গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি ফতেপুর ইটভাটার কাছে পৌঁছালে তারা একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা ইটের স্তূপের মধ্যে পড়ে যায়। এতে স্ত্রী ফারহানা ওয়াহেদা ছিটকে পাশে থাকা ট্রাকের মাঝখানে পড়ে যান। পরে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন তিনি নিজেও। পরে এলাকাবাসী দ্রুত তাদের উদ্ধার করেন।

মেহেরপুর সদর থানার ওসি (অপারেশন) জাহাঙ্গীর সেলিম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ ও আহত ব্যক্তিকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরিবার ময়নাতদন্ত করতে রাজি না। লিখিত পেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র