ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ২ যাত্রী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৩ সকাল

Link Copied!

নারায়ণগঞ্জ রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আকিজ গ্রুপের রেডিমিক্স একটি ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার চালকসহ আহত হয় অন্তত আরও চারজন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার পূর্বাচল সড়কের পশি মাজার রোড চত্বরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আরোবি আক্তার ও খাইরুল ইসলাম। আহতদের নাম তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে আকিজ গ্রুপের রেডিমিক্স একটি ট্রাক উপজেলার পূর্বাচল সড়কের পশি মাজার রোড চত্ত্বরে সিএনজিচালিত একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ সময় অটোরিকশার চালকসহ আহত হয় অন্তত আরও চারজন।

পূর্বাচল পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকের চালক ফকরুল ইসলাম ও সহকারী সাহেদুল ইসলামকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয় ওই রেডিমিক্স ট্রাক। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে ও আহতদের রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে।’

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো