ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, যুবকের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ মার্চ ২০২৫, ৯:৫৮ সকাল

Link Copied!

লক্ষ্মীপুরে কাঠ বোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মাকসুদুর রহমান আকাইদ (২১) নামে মোটরসাইকেল চালক যুবকের মৃত্যু হয়েছে। এসময় জোবায়ের (২৫) নামে এক যুবক আহত হয়।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে সদর উপজেলার কাদিরার গোজা-করাতিরহাট সড়কের ইকবাল ব্রিকফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকাইদ লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ কালি বাড়ি এলাকার প্রয়াত শিক্ষক মাসুদ শাহাজান ও করাতির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাকসুদা দম্পতির একমাত্র ছেলে। দু’বছর আগে তার বাবাও হার্ট এটাকে মারা যায়। সে ঢাকায় ডিপ্লোমা বিভাগে অধ্যায়নরত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের করাতির হাট সড়কে কাঠ বোঝাই নসিমন গাড়ির (ট্রলি) সঙ্গে আকাইদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরূপ পাল বলেন, হাসপাতালে আনার আগেই সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো