ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

টুঙ্গিপাড়ায় প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ জুন ২০২৫, ১:২১ বিকাল

Link Copied!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-প্রাইভেটকারের সংঘর্ষে ফয়সাল শেখ (১৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের পিছনে থাকা আরও দুই আরোহী লাবিব শেখ (১২) ও রাকিব শেখ (২২) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৯ জুন) রাত সাড়ে ১২টায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপজেলার পাটগাতী ইউনিয়নের মল্লিকের মাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল শেখ বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের আলম শেখের ছেলে। এছাড়াও আহত দুইজন লাবিব ও রাকিব টুঙ্গিপাড়া উপজেলার সরদারপাড়া গ্রামের চাঁন মিয়া শেখ ও মৃত খোকন শেখের ছেলে।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, নিহত ফয়সাল ঈদের ছুটিতে টুঙ্গিপাড়ার সরদারপাড়া গ্রামে তার মামাবাড়ি বেড়াতে এসেছিলেন। সোমবার রাত সাড়ে ১২টায় দুই মামাতো ভাইকে নিয়ে মোটরসাইকেলে চড়ে গোপালগঞ্জ ঘুরতে যাচ্ছিল। এ সময় তারা মল্লিকের মাঠ এলাকায় পৌঁছালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ফয়সাল ঘটনাস্থলেই নিহত হয়। আর গুরুতর আহত দুজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

ওসি বলেন, প্রাইভেটকারের চালক স্থানীয় লোকজন পৌঁছানোর আগেই পালিয়ে যায়। আর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোটরসাইকেল ও প্রাইভেটকার থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিহতের পরিবারের কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো