ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

টাঙ্গাইলে বাসচাপায় অটোরিকশাচালকসহ নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ ডিসেম্বর ২০২৪, ১০:৪৫ সকাল

Link Copied!

টাঙ্গাইলে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ ২ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন অটোরিকশাচালক সোহরাব হোসেন (৫৫)। তাঁর বাড়ি কালিহাতী উপজেলা পাথালিয়া গ্রামে। নিহত অপর আরোহীর নাম প্রদীপ পাল (৪০)। তিনি টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া গ্রামের সুনীল পালের ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সিএনজিচালিত অটোরিকশা করটিয়া থেকে টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর এলাকায় মহাসড়ক অতিক্রম করার সময় উত্তরবঙ্গগামী দ্রুতগতির যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে সেটি দুমড়েমুচড়ে যায়।

স্থানীয় লোকজন অটোরিকশাচালক ও ওই যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক অটোরিকশাচালক সোহরাব হোসেনকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার প্রদীপ পালকে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট সৈকত হোসেন বলেন, ‘দুর্ঘটনায় খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশাটি উদ্ধার করি। নিহত দুজনের মধ্যে চালকের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রদীপ পালের মরদেহ স্বজনেরা বাড়ি নিয়ে গেছেন।’

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো