ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, দুই আহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ নভেম্বর ২০২৫, ১১:১৭ সকাল

Link Copied!

ঝিনাইদহের শৈলকূপার শেখপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই কিশোর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে শেখপাড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কিশোর মারুফ, শৈলকূপার আলমডাঙ্গা গ্রামের আব্দুল লতিফের ছেলে। আহতরা হলেন মোটরসাইকেল চালক রিফাত (আলমডাঙ্গা গ্রামের বাসিন্দা) এবং কুষ্টিয়ার হরিপুরের সাবদার আলীর ছেলে মোজাহিদ। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মারুফ ও তার বন্ধুরা মোটরসাইকেলে করে গাড়াগঞ্জ বাজারে যাচ্ছিল। পথিমধ্যে শেখপাড়া পাম্পের কাছে পৌঁছালে পিছন থেকে আসা একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে। মারুফকে অবস্থার গুরুতরতা বিবেচনা করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রাত ১০টার দিকে মারুফের মৃত্যু হয়।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি ঘটনাটি নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালককে এখনও গ্রেফতার করা যায়নি। এ ব্যাপারে এখনো কোনো মামলা দায়ের হয়নি।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো

অ্যালুমিনিয়ামের পাতিল যেন নীরব ঘাতক! অজান্তেই খাবারে মিশছে বিষাক্ত সিসা

জ্বালানি সংকটের ধাক্কায় দেশে সৌরবিদ্যুৎ সরঞ্জামের রেকর্ড বিক্রি

জলবায়ু পরিবর্তনে ভারসাম্য হারানোর ঝুঁকিতে সামুদ্রিক বাস্তুতন্ত্র

আগামী কয়েক দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

অটিজমের সংজ্ঞা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে নতুন বিতর্ক

জলবায়ু ঝুঁকি বাড়ছে, অর্থায়ন বাড়ছে না: জাতিসংঘ