ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ জুলাই ২০২৫, ১২:৩৪ বিকাল

Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা এলাকায় ট্রেনে কাটা পড়ে আঞ্জুয়ারা খাতুন আনচি (৫৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

মোবরকগঞ্জ রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. তৌহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আঞ্জুয়ারা খাতুন উপজেলার ঈশ্বরবা গ্রামের কোরবান আলীর মেয়ে।

স্টেশন মাস্টার মো. তৌহিদুর রহমান বলেন, আঞ্জুয়ারা খাতুন মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি গত রাতেও স্টেশন এলাকায় ঘোরাঘুরি করছিলেন। রাতে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ৭৪৭ নম্বর ট্রেনে কাটা পড়েন তিনি। এরপর যশোর থেকে জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

যশোর রেলওয়ে পুলিশের ইনচার্জ এসআই মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রেনে কাটা পড়া নিহত নারীর মরদেহ উদ্ধার করেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো