ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঝিনাইদহে ট্রাকচাপায় স্কুলশিক্ষিকা নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ জুলাই ২০২৫, ১০:৫৫ সকাল

Link Copied!

ঝিনাইদহে ট্রাকচাপায় নাসরিন সুলতানা (৪৩) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী আমিরুল ইসলাম (৫০) আহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ভাটই বাজার সংলগ্ন আখ মাড়াই কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসরিন সুলতানা হরিণাকুণ্ডু উপজেলার মকিমপুর গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী।

আরাপপুর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৭টার দিকে স্কুলশিক্ষিকা নাসরিন সুলতানা তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে ভাটই বাজার থেকে আমতলা বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় কুষ্টিয়া থেকে ঝিনাইদহ অভিমুখে দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় স্কুলশিক্ষিকা নাসরিন সুলতানা ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহত শিক্ষিকার স্বামী আমিরুল ইসলাম আহত হন। তবে তার শারীরিক অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।

আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, নিহত স্কুল শিক্ষিকার মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত মোটরসাইকেল চালক আমিরুল ইসলামের অবস্থা গুরুতর নয়। ঘাতক ট্রাকটি শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তা শনাক্ত করার চেষ্টা চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো