ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র‌্যাব সদস্যসহ নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ নভেম্বর ২০২৫, ১১:২০ সকাল

Link Copied!

ঝালকাঠির নলছিটিতে পৃথক দুর্ঘটনায় র‌্যাব সদস্যসহ ২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৩ জন। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নলছিটি উপজেলার বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার নলছিটি উপজেলার বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের সামনে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের যাত্রী র‌্যাব সদস্য আনোয়ার আকন (৩৮) নিহত হন। এ সময় তার মেয়েসহ আরও ৩ যাত্রী গুরুতরভাবে আহত হয়। আনোয়ার দপদপিয়া ইউনিয়নের দুধরিয়া এলাকার আ. খালেক আকনের ছেলে। তিনি র‌্যাব-৪ এ কর্মরত ছিলেন।

তিনি আরও বলেন, দুপুরে প্রতাপ এলাকায় এক নারী নিহত হয়েছেন। বিকেলে বাস ও অটোরিকশা সংঘর্ষ একজন নিহত হয়েছেন। তাদের মরদেহ পুলিশ উদ্ধার করেছে। মৃতদেহের প্রাথমিক সুরাতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অপরদিকে, দুপুর সাড়ে ১২ টার দিকে একই উপজেলার প্রতাপ এলাকার পল্লীবিদ্যুৎ অফিসের সামনে ঝালকাঠি-বরিশাল মহাসড়কে আয়ফুল বেগম (৭০) নামে এক পথচারী অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন। নিহত আয়ফুল বেগম ঢাপর এলাকার মৃত কাছেম আলী হাওলাদারের স্ত্রী।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র