ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

জন্মাষ্টমী উপলক্ষে আজ ঢাকায় কিছু সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ অগাস্ট ২০২৫, ১১:২৪ সকাল

Link Copied!

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মদিন (জন্মাষ্টমী) আজ শনিবার পালিত হচ্ছে। এ উপলক্ষে রাজধানীর বিভিন্ন সড়কে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। তাই বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত কিছু সড়ক এড়িয়ে চলতে নগরবাসীকে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে শুক্রবার (১৫ আগস্ট) এই নির্দেশনা দেওয়া হয়।

শোভাযাত্রার রুট

শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির ⇔ পলাশী বাজার ⇔ জগন্নাথ হল ⇔ কেন্দ্রীয় শহীদ মিনার ⇔ দোয়েল চত্বর ⇔ হাইকোর্ট ⇔ বঙ্গবাজার ⇔ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন ⇔ গোলাপশাহ মাজার ⇔ গুলিস্থান মোড় ⇔ নবাবপুর রোড ⇔ রায় সাহেব বাজার মোড় ⇔ বাহাদুর শাহ্ পার্ক।

উল্লেখিত সড়কগুলো বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত যথাসম্ভব এড়িয়ে চলতে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

ডিএমপির নির্দেশনা

১. শোভাযাত্রার রুটে কোনো ধরনের যানবাহন পার্কিং করা যাবে না।
২. উচ্চস্বরে পিএ/সাউন্ড সিস্টেম বাজানো নিষিদ্ধ।
৩. অংশগ্রহণেচ্ছুরা শুরুতেই শোভাযাত্রায় যোগ দেবেন, মাঝপথে যুক্ত হওয়া যাবে না।
৪. নিরাপত্তার স্বার্থে হ্যান্ড ব্যাগ, ট্রলি, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, দাহ্য পদার্থ, ধারালো অস্ত্র, দিয়াশলাই, লাইটার ইত্যাদি সঙ্গে রাখা যাবে না।
৫. শোভাযাত্রা চলাকালে কোনো ফলমূল ছোড়া যাবে না।
৬. রাস্তায় অহেতুক দাঁড়িয়ে থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।
৭. সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে।
৮. স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মানতে হবে।
৯. ব্যারিকেড, পিকেট ও আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশকে সহযোগিতা করতে হবে।

সহযোগিতার আহ্বান

জন্মাষ্টমীর শোভাযাত্রা যাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে জন্য নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো