ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

জকিগঞ্জে টমটমের ধাক্কায় আহত শিশুর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ জানুয়ারী ২০২৫, ১০:৩০ সকাল

Link Copied!

সিলেটের জকিগঞ্জে টমটমের ধাক্কায় ইউসুফ খান (৬) নামে একটি শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাবুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু সুলতানপুর ইউপির সুলতানপুর গ্রামের জুবায়ের আহমদ খানের ছেলে। সে বাবুর বাজারের স্থানীয় একটি কিন্ডারগার্ডেনে শিশু শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে মায়ের সঙ্গে বিদ্যালয়ে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় একটি টমটমের সঙ্গে ধাক্কা লাগে। এতে ইউসুফ আহত হয়। পরে তাকে সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার মা সাফওয়ানা ফেরদৌস। কিন্তু জখম গুরুতর না হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। পরে দুপুরের দিকে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে আবারও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় শিশুটিকে। তবে তখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনাকে নিছক দুর্ঘটনা উল্লেখ করে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করেন শিশুটির মা সাফওয়ানা ফেরদৌস। পরে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।

এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, নিহত শিশুর মায়ের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো