ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চীনে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ১১ রেলশ্রমিকের

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ নভেম্বর ২০২৫, ৩:৫৮ বিকাল

Link Copied!

চীনের দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১১ জন রেলশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া স্থানীয় রেলওয়ে কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে প্রদেশের রাজধানী কুনমিংয়ের লুওয়াংজেন রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, রেললাইনে কাজ করছিলেন শ্রমিকেরা। এসময় ভূকম্পন সংশ্লিষ্ট যন্ত্রপাতি পরীক্ষার কাজে ব্যবহৃত একটি ট্রেন তাদের ওপর ধেয়ে আসে।

দুর্ঘটনার পরপরই রেল কর্তৃপক্ষ জরুরি উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যকর্মীরা দ্রুত আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন।

সিনহুয়ার প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তবে ঘটনার পর লুওয়াংজেন স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা