ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চানমারী এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ নভেম্বর ২০২৫, ৩:৩৭ বিকাল

Link Copied!

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার চানমারী এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুস সালাম নামের এক স্বর্ণকারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীও আহত হয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) রাত ১১টার সময় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত দু’জনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাতনামা দুই যুবক বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে চাষাঢ়ার দিকে যাওয়ার সময় স্বর্ণকার সালামকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সালামের মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ওই দুই যুবক আহত হয়।

স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে জরুরি বিভাগের চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, হতাহতদের নাম-পরিচয় জানতে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র