ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চাঁদপুরে ট্রাকের চাপায় অটোরিকশা চালকের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ অগাস্ট ২০২৫, ৩:৪১ বিকাল

Link Copied!

চাঁদপুরে ট্রাকের চাপায় বাপ্পী (২৭) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাতে সদর উপজেলার বাবুরহাট-পেন্নাই সড়কের কালিভাংতি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

বাপ্পীর বাড়ি সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামে।

স্থানীয় বাসিন্দা অমল বড়ুয়া জানান, শহরের বাবুরহাট থেকে মতলবের দিকে খালি সিএনজি নিয়ে যাচ্ছিলেন চালক বাপ্পী। রালদিয়া এলাকায় পৌঁছালে সড়কে ফেলে রাখা নির্মাণসামগ্রীর সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশাটি উল্টে যায়। এতে বাপ্পী সড়কে ছিটকে পড়ে যান এবং বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে, দুর্ঘটনার কারণে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় একটি ব্রিজের সংযোগ সড়কের সংস্কার কাজে ব্যবহৃত ইট ও অন্যান্য সামগ্রী সড়কের উপর ফেলে রাখা হয়েছিল। এতে করেই ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। তারা মর্মান্তিক এই ঘটনার জন্য ঠিকাদারের গাফিলতিকে দায়ী করছেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ অটোরিকশা চালকের মরদেহ থানায় নিয়ে এসেছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো