ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চলন্ত ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত বৃদ্ধের

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ এপ্রিল ২০২৫, ৬:০১ বিকাল

Link Copied!

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলগেট এলাকায় চলন্ত ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। েশনিবার (২৬ এপ্রিল) দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ১টার দিকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি গুরুতর আহত হয়ে রেললাইনের পাশে পড়ে ছিলেন। পরে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শারমীন আক্তার জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। মাথা ও বুকে গুরুতর আঘাতের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

রেলওয়ে পুলিশ নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে। মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো