ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ নভেম্বর ২০২৫, ১০:৪২ সকাল

Link Copied!

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে পিকআপের ধাক্কায় মো. সুলতান উদ্দিন (৭৪) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গাছবাড়িয়া বরুমতি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুলতান উদ্দিন উপজেলার উত্তর হাশিমপুর ভাই খলিফাপাড়া এলাকার মৃত মো. ওমর মিয়া কেরানীর ছেলে। তিনি রূপালি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।

প্রত্যক্ষদর্শী শিক্ষক শাহজাহান আজাদ জানান, রাতে সুলতান উদ্দিন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কক্সবাজারগামী একটি ওষুধ কোম্পানির পিকআপ বেপরোয়াভাবে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শেখ সাদী বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পিকআপটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র