ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

চট্টগ্রাম-কুয়েত রুটে সরাসরি ফ্লাইট চালু না হলে রেমিট্যান্স বন্ধ হবে!

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ নভেম্বর ২০২৪, ২:২৮ বিকাল

Link Copied!

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে সরাসরি চট্টগ্রামে বিভিন্ন এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করে থাকলেও নেই কুয়েত থেকে। এমন অভিযোগ কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। এবার কুয়েত থেকে সরাসরি চট্টগ্রামে বিমানের ফ্লাইট না দিলে রেমিট্যান্স বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন তারা।

বৃহত্তর চট্টগ্রামের ৭০ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি আছেন কুয়েতে। করোনার আগে কুয়েত থেকে চট্টগ্রামে সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাপ্তাহিক একটি ফ্লাইট ছিল। করোনার সময় বিভিন্ন দেশের সঙ্গে অনেক ফ্লাইট বন্ধ হওয়ার পর কুয়েতের ফ্লাইটটিও বন্ধ হয়ে যায়।

এরপর দেশটিতে বসবাসরত নোয়াখালী ও ফেনীসহ বৃহত্তর চট্টগ্রামের প্রবাসীরা ফ্লাইটটি চালুর দাবি জানিয়ে আসলেও তা এখনো চালু হয়নি।

এছাড়া চট্টগ্রামে কুয়েত থেকে দীর্ঘ যাত্রা বিরতি দিয়ে জাজিরা, এয়ার এরাবিয়া ও ফ্লাই দুবাইয়ের কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট থাকলেও তা বন্ধ করে দেয়া হয়। এতে করে চট্টগ্রামের অসংখ্য কুয়েত প্রবাসীর ভোগান্তি চরমে।

কুয়েত থেকে সরাসরি চট্টগ্রামে বিমানের ফ্লাইটের দাবি জানিয়েও প্রতিকার না পাওয়ায় রেমিট্যান্স বন্ধের ঘোষণা তাদের। বৃহত্তর চট্টগ্রাম রেমিট্যান্স যোদ্ধা ফোরাম এবং প্রবাসীদের কল্যাণে মানবিক ফাউন্ডেশন কুয়েতের নেতারা এই ঘোষণা দেন।

বৃহত্তর চট্টগ্রাম রেমিট্যান্স যোদ্ধা ফোরামের প্রধান সমন্বয়ক আবুল কাশেম বলেন, করোনার সময় যে ফ্লাইটটা বন্ধ হয়েছে, কুয়েত টু চট্টগ্রাম সে ফ্লাইটটি পুনরায় চালুর দাবিতে আজকে আমাদের সমাবেশ।

কুয়েত থেকে চট্টগ্রামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি আবার চালু হলে যেমন সময় বাঁচবে তেমনি আর্থিকভাবেও লাভবান হবেন প্রবাসীরা, কমবে ভোগান্তি। এমনটাই দাবি সংশ্লিষ্টদের।

Facebook Comments Box

আরও পড়ুন

আজ দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা

বাংলাদেশ সীমান্তঘেঁষা ভারতের তিন এলাকায় ভোরে পরপর তিনটি মৃদু ভূমিকম্প

ইউরোপে তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে প্রায় ১ হাজার মৃত্যু

ভিটামিন ‘এ’ ঘাটতি কমাতে ছোট প্যাকেটের ভোজ্যতেল বাজারজাতের আহ্বান

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৪৩০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনেও শতভাগ সফলতার আশা: ডিএনসিসি প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ১৩৪ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি