ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ ফেব্রুয়ারী ২০২৫, ৫:৪২ বিকাল

Link Copied!

কক্সবাজারের চকরিয়া উপজেলায় মিনি পিকআপের ধাক্কায় দু’জন ট্রলি শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কোণাখালী ইউনিয়নের মরংঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মেহেরনামার বাজারপাড়া এলাকার মোহাম্মদ হারুন রশীদের ছেলে মোহাম্মদ রুবেল (২৮) ও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিলহাচুরার মোহাম্মদ মহিউদ্দিনের ছেলে মোহাম্মদ সেলিম (২২)।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া।

তিনি বলেন, রাত সাড়ে ১২টার দিকে মরংঘোনা এলাকায় মালবাহী একটি ট্রলিকে ধাক্কা দেয় একটি মিনি ট্রাক (পিকআপ) ঘটনাস্থলেই ট্রলিতে থাকা দুই শ্রমিক নিহত হয়েছে। মরদেহ নিয়ে গেছে তাদের পরিবারের সদস্যরা। পালানোর সময় গাড়ী জব্দ করেছে পেকুয়া থানা পুলিশ।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো