ঢাকাসোমবার , ১০ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঘরে বসেই মেট্রোরেল কার্ড রিচার্জ, জেনে নিন কিভাবে

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ নভেম্বর ২০২৫, ১১:৪৮ সকাল

Link Copied!

রাজধানীতে মেট্রোরেলের র‌্যাপিড পাস ও এমআরটি পাসের অনলাইন রিচার্জ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল পৌনে ১১টায় আগারগাঁও মেট্রো স্টেশনে এ সেবার উদ্বোধন করা হয়। এর ফলে এখন থেকে ঘরে বসেই মেট্রো কার্ড রিচার্জ করতে পারবেন যাত্রীরা।

অনলাইন রিচার্জে ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিং ব্যবহারের সুযোগ থাকছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) তৈরি এই ব্যবস্থায় ব্যবহারকারীদের প্রথমে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে নিবন্ধন করে লগইন করতে হবে। এরপর রিচার্জ অপশন থেকে র‌্যাপিড পাস বা এমআরটি পাস বেছে নিয়ে পেমেন্ট মাধ্যম নির্বাচন করতে হবে।

পেমেন্ট সফল হলে স্টেশনে স্থাপন করা বিশেষ যন্ত্রে কার্ড স্পর্শ (ট্যাপ) করলেই রিচার্জ সম্পন্ন হবে। নীতিমালা অনুযায়ী, পেমেন্ট গেটওয়ে ব্যবহারে গ্রাহককে নির্দিষ্ট পরিমাণ অতিরিক্ত ফি দিতে হবে। অনলাইনে রিচার্জ করা টাকা এভিএম মেশিনে স্পর্শ না করা পর্যন্ত ‘অপেক্ষমাণ’ অবস্থায় তিন মাস পর্যন্ত বৈধ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে স্পর্শ না করলে টাকা স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের অ্যাকাউন্টে ফিরে যাবে, তবে এ ক্ষেত্রে ১০ শতাংশ সার্ভিস চার্জ কাটা হবে। গ্রাহক চাইলে সাত দিনের মধ্যে রিচার্জ ফেরত নিতে পারবেন, সেখানেও একই হারে ফি প্রযোজ্য হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। অনুষ্ঠানটির বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।

উল্লেখযোগ্যভাবে, ২০২২ সালের ৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে চালু হয় এবং একই বছরের ২৯ ডিসেম্বর এটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা