ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গোপালগঞ্জে ট্রাকচাপায় ঠিকাদার নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ নভেম্বর ২০২৪, ৫:০১ বিকাল

Link Copied!

গোপালগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এস এম নুরুল ইসলাম নুরু (৫০) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। এ ঘটনায় বাবু নামে মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হন। বাবুকে আশঙ্কাজনক অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা খুলনা মহাসড়কে শহরতলীর বেদগ্রাম গোল চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নুরু শিকদার গোপালগঞ্জ পৌরসভার সোনাকুড় এলাকার রেজাউল হক সিকদার রিজুর ছেলে। নুরু জেলার একজন প্রথম শ্রেণির ঠিকাদার। এ ছাড়াও তিনি গোপালগঞ্জ সদর উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার এসআই মো. শওকত হোসেন জানান, সহযোগী বাবুকে নিয়ে কোটালীপাড়া থেকে মোটরসাইকেলে শহরে ফিরছিলেন নুরু। মোটরসাইকেলটি বেদগ্রাম গোলচত্বর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে উঠলেই ঢাকাগামী পেঁয়াজ বোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং নুরু ঘটনাস্থলেই নিহত হয়। বাবু গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে বাবুকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। ঘাতক ট্রাকটিকে জব্দ করলেও চালককে আটক করতে পারেনি পুলিশ।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো