ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান গমনেচ্ছু কর্মীদের প্রতি

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ সকাল

Link Copied!

মালয়েশিয়ায় নিয়মিত শ্রমবাজার এখনো খোলা হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গমনেচ্ছু কর্মীদের বিভ্রান্ত না হতে এবং প্রতারণার শিকার না হওয়ার জন্য সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করে বোয়েসেল। এতে বলা হয়, ৩১ মে ২০২৪ তারিখের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করেও নানা জটিলতার কারণে যারা মালয়েশিয়ায় যেতে পারেননি, কেবল সেই তালিকাভুক্ত ৭ হাজার ৮৭৩ জন কর্মীকেই বিশেষ উদ্যোগে পাঠানো হবে।

এই বিশেষ প্রক্রিয়া শুধুমাত্র তালিকাভুক্ত কর্মীদের জন্য প্রযোজ্য। তারা নির্ধারিত খাত কনস্ট্রাকশন ও ট্যুরিজমে প্রশিক্ষণ গ্রহণের পর সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ১ লাখ ৬২ হাজার ৫০০ টাকায় মালয়েশিয়ায় যেতে পারবেন।

বোয়েসেল আরও জানায়, বর্তমানে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে বলে গুজব ছড়িয়ে অনেক অসাধু চক্র অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য গমনেচ্ছু কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত