ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গুগল ম্যাপ দেখে চলতে গিয়ে গাড়ি পড়ল নদীতে, নিহত ৩

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ নভেম্বর ২০২৪, ১১:৩৮ সকাল

Link Copied!

ভারতের উত্তরপ্রদেশের বরেলি এলাকায় গুগল ম্যাপ দেখে রাস্তায় চলার সময় দুর্ঘটনার কবলে পড়েছে একটি গাড়ি। জিপিএস দেখে নির্মীয়মাণ সেতুতে দিয়ে দুরন্ত গতিতে ছোড়া গাড়িটি সোজা গিয়ে পড়ে নদীতে। এতে চালকসহ তিনজন প্রাণ হারিয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি বাদুয়ানি জেলার বেরেইলি থেকে ডাটাগঞ্জ যাওয়ার পথে এমন ঘটনার শিকার হয়।

পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের বরেলি থেকে ডাটাগঞ্জ যাচ্ছিলেন তিন যাত্রী। খালপুর-ডাটাগঞ্জ সড়ক ধরেছিলেন গাড়ির চালক। এই রাস্তাতেই রয়েছে নির্মীয়মাণ সেতুটি। গাড়ির চালক মোবাইলে জিপিএসের দিক নির্দেশিকা অনুসরণ করছিলেন। সেতুর ওপর উঠে দ্রুতগতিতে গাড়ি ছোটাতে থাকেন তিনি। কিন্তু দেখতে না পেয়ে সেতুর ভাঙা অংশ থেকে সোজা গাড়িটি ছিটকে পড়ে রামগঙ্গা নদীতে।

সার্কেল অফিসার আশুতোষ শিবম জানিয়েছেন, চলতি বছর বন্যার সময় সেতুর সামনের অংশটি ভেঙে পড়ে যায়। পরবর্তীকালে সেতুর নির্মাণ কাজও শুরু হয়। কিন্তু জিপিএসে তা আপডেট করা ছিল না। সে কারণেই সম্ভবত সেতুটি যে সুরক্ষিত নয়, তা বুঝতে পারেননি চালক। এমনকি সেতুর ওপর সতর্ক করে কোনো বোর্ডও লাগানো ছিল না।

গাড়িটি সেতু থেকে প্রায় ৫০ ফুট নিচে নদীর জলে পড়ে। বিষয়টি লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। তারাই পুলিশকে খবর দেন। বরেলি পুলিশ গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। নদী থেকে গাড়িটিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় দুরন্ত গতিতে চলছিল গাড়িটি। সেই কারণেই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার জন্য প্রশাসনের গাফিলতিকে দায়ী করেছে মৃতের পরিবারের সদস্যরা। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের ব্যাপারে জেলা প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন তারা।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো