ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গাজীপুরে সড়কে ঝরলো ৪ প্রাণ

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ ফেব্রুয়ারী ২০২৫, ৩:২৫ বিকাল

Link Copied!

গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে গাজীপুর-ইটাখোলা সড়কের মৈশাইর এলাকায় ও মঙ্গলবার রাতে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের বালীগাঁও এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন। তিনি জানান, ভোরে নরসিংদী থেকে শসা বোঝাই একটি পিকআপ ভ্যান গাজীপুর-ইটাখোলা সড়ক দিয়ে জয়দেবপুরের দিকে যাচ্ছিল। পথে কালীগঞ্জের মৈশাইর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

তিনি আরও জানান, মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গী-কালীগঞ্জ- ঘোড়াশাল বাইপাস সড়কের বালীগাঁও এলাকায় দুটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী আলামিন নিহত হন। এসব ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো