ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ এপ্রিল ২০২৫, ১:১৫ বিকাল

Link Copied!

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক ছাঁটাইয়ে প্রতিবাদ, বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নীট হরাইজন লিমিটেড নামের একটি গার্মেন্টস্ কারখানার শ্রমিকরা। বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এ অবরোধের ঘটনা ঘটে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

কারখানার শ্রমিকরা জানান, গতকাল মঙ্গলবার কোনো নির্দেশনা ছাড়াই কারখানার ৩০/৪০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। এর প্রতিবাদে শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের পুণরায় কাজে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিলে শ্রমিকেরা বাসায় ফিরে যান। বুধবার শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে দেখেন কারখানার মূল ফটকে তালা ঝুলছে। কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়া কারখানার বন্ধ, শ্রমিক ছাঁটাই ও বকেয়া বেতন পরিশোধ না করেই কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করেছে। বিষয়টি শিল্প পুলিশকে জানালেও তারা কোন উদ্যোগ গ্রহণ করেননি। পরে বিক্ষুব্দ শ্রমিকরা জড়ো হয়ে সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুরের আনসার রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশ, শ্রীপুর থানা পুলিশ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘণ্টা খানেক বন্ধ থাকার পর ঘটনাস্থলে সেনাবাহিনীর টিম পৌঁছে মালিক পক্ষের সঙ্গে কথা বলে দাবি পূরণের আশ্বাস দেয়। এরপর সাড়ে ১১টার দিকে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যায়। এতে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে গাজীপুর শিল্পাঞ্চল -২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় পৌণে এক ঘণ্টা অবরোধ করে রাখে। পরে সেনাবাহিনী ও পুলিশ আলোচনার মাধ্যমে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার প্রেক্ষিতে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো