ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ এপ্রিল ২০২৫, ২:৫১ বিকাল

Link Copied!

গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টার দিকে এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করে।

আন্দোলনরত শ্রমিকরা জানান, এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষকে একাধিকবার জানানোর পরও কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধের কোনো উদ্যোগ গ্রহণ করেননি। এ অবস্থায় বাধ্য হয়ে তারা আন্দোলনে নামেন। এক পর্যায়ে সকাল ১০টার দিকে শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে। এতে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গত ৯ মাসে ৭০ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল ৭৬ জনের

বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা, বাতাস কতটা বিপজ্জনক?

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, জেঁকে বসছে শীত

শীতের আগেই বৃষ্টিতে ডুবছে গাজা, চরম বিপাকে লাখো ফিলিস্তিনি

দুই মাসে নিত্যপণ্যের দাম বাড়ল ৭.৫২%, সবচেয়ে বেশি বাড়ল যে পণ্যের

30th U.S. Trade Show 2026 Inaugurated in Dhaka to Strengthen Bangladesh-U.S. Trade Ties

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

কপ৩১-এর আগে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যের ডাক

এশিয়ায় অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির মূল্য সংযোজনের উদ্যোগ জাতিসংঘের

ত্রাণ কমেছে, বেড়েছে ভয় : রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুদের বোবা কান্না

গাজায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ: পরিবেশ ও মানবিক বিপর্যয়ের শঙ্কা

বিশ্বে জনমিতিতে বড় পরিবর্তন: জন্ম-মৃত্যুর ব্যবধানে শীর্ষে যে দেশগুলো